Subhaser Sange Baro Bachhar, সুভাষের সঙ্গে বারো বছর
১৯১২ সালের এক শরৎ-সকালে কটকে দেখা হয়েছিল দুই কিশোরের। একজন নিতান্তই সাধারণ এক ছাত্র। অন্যজন, ভবিষ্যতের নেতাজি সুভাষচন্দ্র বসু।
সাক্ষাতের পর বারোটা বছর নানা ঘটনা ও পথচলায় তাঁরা পাশাপাশি হেঁটেছেন— একসঙ্গে তীর্থযাত্রা, দু'বার সন্ন্যাসী হতে চাওয়া, আর জেলবন্দির দিনগুলিতে বসন্তরোগে পরস্পরের কাছাকাছি থাকা।
এ গ্রন্থের সুভাষ ইতিহাসের পাতার নেতাজি নন। তিনি রক্তমাংসের এক কিশোর এবং পরবর্তীতে যুবক। তিনি কাঁদতে জানেন, অভিমান করতে জানেন, বন্ধুর শয্যাপাশে রাতভর জেগে থাকতে জানেন। পাঠক তাঁকে অনুভব করতে পারেন আরও কাছের একজন হিসাবে। এর সঙ্গে সুভাষচন্দ্রের নিজের হাতে-লেখা একুশটি চিঠি।
হেমন্তকুমার সরকার এই গ্রন্থ লেখেন ১৯৪৬ সালে, সুভাষচন্দ্রের মৃত্যু-সংবাদ ঘিরে ছড়িয়ে-পড়া ভুল তথ্যের প্রতিবাদে— নিজের বন্ধুর প্রকৃত ছবিটুকু দেশের সামনে রেখে যাওয়ার তাগিদে।
প্রায় আশি বছর পর, প্রয়োজনীয় টীকা ও প্রেক্ষাপট-সহ, সেই দুষ্প্রাপ্য স্মৃতিচিত্রটি পুনরায় নিবেদিত হল পাঠকের করকমলে।
Share
Chat2Order
Start shopping on the go while you chat
Chat2Order is here to help you ease your life with convenience of shopping as you chat on the go through its multi-channel interfaces.