{"product_id":"lokokathar-aloukik-dwitiyo-khondo-latin-america","title":"Lokokathar Aloukik Dwitiyo Khondo: Latin America, লোককথার অলৌকিক দ্বিতীয় খণ্ড: লাতিন আমেরিকা","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(33, 33, 33)\"\u003eবাস্তবতার অস্তিত্ব এবং কল্পনার অদ্ভুত সহাবস্থান বোধ করি লাতিন আমেরিকার সাহিত্যেই সম্ভব। তাই দুনিয়ার এ ভূখণ্ডের সাহিত্যেই সর্বাধিক মুকুলিত হয়েছে এক অভূতপূর্ব চর্চা। তাকে আমরা চিনি জাদুবাস্তবতা বলে।\u003cbr\u003e        গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হুয়ান রুলফো, আলেহো কার্পেন্তিয়ের, ইসাবেলা আইয়েন্দে— এঁদের সকলের কলমে বারংবার উঠে এসেছে আশ্চর্য গঠনের এক জগতের কথা। সে জগতে অসম্ভবের সহাবস্থান রুটিন রোজে। এঁদের প্রত্যেকের কলমের চলন আলাদা হওয়া সত্ত্বেও ওই বাস্তব-অবাস্তবের অচিন্ত্যনীয় মেলবন্ধনে কোথাও গিয়ে এঁরা সকলে পাশাপাশি দাঁড়ান এসে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, বাস্তবকে যে নিয়মমাফিক নৈমিত্তিক গণ্ডিতেই আবদ্ধ থাকতে হবে— এমন কোনও কানুন নেই কোথাও। সাহিত্যের পাতায় নতুন জগৎ তৈরিতে বাধা নেই কোথাও।\u003cbr\u003e        সে-জগতে মৃতের সঙ্গে জীবিতের কথোপকথন অত্যন্ত স্বাভাবিক। সে-জগতের স্মৃতির মধ্যে সময়ের রূপান্তর ঘটে তীব্র স্বতঃস্ফূর্ততায়। রোজকার জীবনে অতিলৌকিকের বসতে ভুরু কুঁচকে তোলে না কেউ। আর আধুনিক সাহিত্যের এই জাদুবাস্তবতার মূল শিকড় প্রোথিত রয়েছে লাতিন আমেরিকার লোককথার অলৌকিকে।\u003cbr\u003e        অন্তরীপ পাব্লিকেশন-এর এই সংকলনগ্রন্থে রইল লাতিন আমেরিকার লোককথাভিত্তিক দশটি মৌলিক কাহিনি। এ কাহিনিগুলিতেও রয়েছে সে-মহাদেশের শিরায় শিরায় প্রবাহিত এই জাদুবাস্তবতা ও লৌকিক-অলৌকিকের মেলবন্ধনের অভ্রান্ত ছাপ। এ কাহিনিগুলি নিজেদের শরীরের নির্মাণ করেছে পরিত্যক্ত নদীখাতে, নিস্তব্ধ অরণ্যে, পরিত্যক্ত ভূমিখণ্ডে, হাসপাতালের অন্ধকারে। প্রতিটি কাহিনিতে প্রবাহিত হয়েছে সেই অনন্য মহাদেশের নিজস্ব ইতিহাস ও লোকবিশ্বাসের ধারা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Antareep","offers":[{"title":"Default Title","offer_id":67757756940578,"sku":"1000005-67757756940578","price":384.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0555\/4185\/8594\/files\/LO2_Cover_For_Web.jpg?v=1794291094","url":"https:\/\/checkout2.chat2order.in\/products\/lokokathar-aloukik-dwitiyo-khondo-latin-america","provider":"Chat2Order","version":"1.0","type":"link"}