Antareep February Issue 2026, অন্তরীপ ফেব্রুয়ারি সংখ্যা ২০২৬
নানান স্বাদের গল্প, উপন্যাস, ধারাবাহিক উপন্যাস, বিশেষ রচনা দিয়ে সজ্জিত অন্তরীপ ফেব্রুয়ারি ২০২৬ সংখ্যাটি।
একমাস আগেই শেষ হয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সল্টলেকের মেলা প্রাঙ্গণ থেকে ধুলোবালি আর ভিড় হয়তো বিদায় নিয়েছে, কিন্তু মানুষের মনের মণিকোঠায় থেকে গেল নতুন বইয়ের গন্ধ আর বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রিয় লেখকের স্বাক্ষর। প্রতি বছরের মতো এবারও কলকাতা প্রমাণ করে দিল, ডিজিটাল বিনোদনের জোয়ারেও ছাপানো অক্ষরের আবেদন বিন্দুমাত্র ম্লান হয়নি।
নবীন প্রকাশনা অন্তরীপ— ২০২৬ ছিল তার চতুর্থ বইমেলা। পত্রিকাটির বয়স সাত বছর। কিন্তু যাঁদের জন্য এই মেলায় অন্তরীপ পসরা সাজিয়ে বসেছিল, তাঁরা মুহূর্তের জন্যও অন্তরীপ-এর উদ্যোগের অর্বাচীনতা বুঝতে দেননি। অন্তরীপকে আপন করে নিয়েছেন তুমুল স্বাচ্ছন্দ্যে। অন্তরীপ-এর ছোটো স্টল-এ রোজ বেজেছে হাজারো মানুষের পায়ের আওয়াজ, ছোট্টো স্টলটির মাথায় রোজ উঠেছে পূর্নিমার চাঁদ— অন্তরীপ-এর বইগুলি ধন্য হয়েছে পাঠকের হস্তস্পর্শে, দৃষ্টিস্নানে।
সকল পাঠক, সকল ক্রেতাকে টিম অন্তরীপ পুস্তকপক্ষের শেষে জানায় কৃতজ্ঞতার নমস্কার। আপনারাই অন্তরীপকে পূর্ণ করেছেন, করেছেন উত্তমতর। এ-ঋণ অন্তরীপ ভুলতে পারবে না-অন্তরীপ ভুলতে চায় না।
Share
Chat2Order
Start shopping on the go while you chat
Chat2Order is here to help you ease your life with convenience of shopping as you chat on the go through its multi-channel interfaces.